সংগৃহীত

তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি ইরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘১ লিটার তেলও’ পার হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন । বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

বিবৃতি ইব্রাহিম জোলফাগারি বলেন, ‘ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলে আঘাত।’

তিনি বলেন, ‘তেহরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘‘এক লিটার তেলও’’ পৌঁছুতে দেবে না। তাদের অনুগত যেকোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল, যা আপনারা নষ্ট করেছেন।’

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31