প্রতীকী

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের ওপর হামলার দাবি করেছে । বুধবার (১১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে এ দাবি করে বলে জানায় কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

বিবৃতিতে জানা যায়, কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, মোহাম্মদ আল-আহমদ নৌঘাঁটি এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি নৌঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি নৌঘাঁটি এবং একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930