ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুই পক্ষের বোমা-গুলি, দোকান-বাজারে অগ্নিসংযোগ, জনতা-পুলিশের খণ্ডযুদ্ধের মতো ঘটনা এখনো থামেনি । তবে বিক্ষিপ্ত ভাবে হলেও বুধবার বিকেলের পর থেকে বসিরহাট মহকুমার নানা প্রান্তে শান্তি ফেরাতে আলোচনায় বসেছে বিবাদমান পক্ষগুলো। জানা যায়, হাড়োয়ায় শান্তি মিছিল হয়েছে, প্রশাসনের…
নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় যে রাজস্ব ঘাটতির সৃষ্টি হচ্ছে তা পূরণ করা অনেক কঠিন (ভেরি ক্রিটিক্যাল) হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। গতকাল সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কিভাবে…
ব্রিটেনে ‘উগ্র ইসলামি মতবাদ’ গড়ে ওঠার জন্য সৌদি আরবের সরাসরি ভূমিকা রয়েছে বলে ব্রিটেনের একটি গবেষণা সংস্থা বলছে। খবর বিবিসির। বুধবার হেনরি জ্যাকসন সোসাইটি নামের প্রতিষ্ঠানটি বলছে, বিভিন্ন ইসলামপন্থী সংগঠন এবং জিহাদি গ্রুপগুলো সৌদি আরবের কাছ থেকে সরাসরি আর্থিক সাহায্য…
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের পবিত্র কাবাঘরের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে পুলিশ আটক করলেও তার শাস্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ক্ষুব্ধ মুসলমানরা। রাজ্যপালের অনুরোধে সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে ৪০০ সেনা সদস্যকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এর শুরুটা…
পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন দিনের ইসরায়েল সফর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল মঙ্গলবার থেকে মোদি এ সফর শুরু করেছেন এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও ভারতের গণমাধ্যমের পক্ষ থেকে একে ‘ঐতিহাসিক’ এবং ‘যুগান্তকারী’ বলে আখ্যায়িত করা হয়েছে। তেল আবিব পৌঁছালে…
বিবিসির খবরে বলা হয়, সীমান্ত বিরোধী নিয়ে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধও হয়েছিল। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে এবং মাঝে-মধ্যেই সেটি মাথা চাড়া দেয়। চার সপ্তাহ যাবৎ ভারত ও চীনের মধ্যেকার সীমান্তে দু’দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে।…
অস্ট্রেলিয়া সফরটা জয় দিয়ে শুরু করেছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। বুধবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশকে ১ উইকেটে হারিয়েছেন লিটন-এনামুলরা। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এইচপি দল। অবশ্য জয়-পরাজয়ের চেয়ে…
দুটি দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করবেন। খালেদা জিয়া প্রেস উইং সূত্রে জানা গেছে এই তথ্য। ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে…
অবৈধভাবে স্বপ্নের গন্তব্য ইউরোপ যাবার আশায় তুরস্কে আটকে পড়েছে দুই হাজারের মতো বাংলাদেশি। এদের মধ্যে কয়েকশ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক পুলিশ। এদিকে বৈধ কাগজপত্রবিহীন এসব অভিবাসীদের অনেকে বাংলাদেশে ফেরত যেতে চাইলেও আমলাতান্ত্রিক জটিলতায় তারা পড়েছেন উল্টো সংকটে। মানব পাচারকারীদের কাছে…
কবি ফরহাদ মজহারের আকস্মিক নিখোঁজের ঘটনায় রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকদের প্রতি সোচ্চার হবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। গতকাল সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ও গুম করে ফেলা বর্তমান সরকারের আমলে নিয়মিত ও সাধারণ…