শুল্ক গোয়েন্দারা শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর গুলশান-২-এর একটি বাড়ি থেকে এক ব্যবসায়ীর বিএমডব্লিউ ৫২৫-আই সিরিজের একটি গাড়ি জব্দ করেছেন। শুল্ক ফাঁকি দেওয়া নীল রঙের গাড়িটি একজন নারী ব্যবসায়ী ব্যবহার করতেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়,…
একটি পাতাল রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের। এতে অন্তত ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সেনাইয়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট নামের দুটি স্টেশনের মাঝামাঝি…
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ফুটপাতের উপর গাড়ি পার্কিং করায় একজন সংসদ সদস্যের গাড়ি চালকসহ মোট চারজন চালককে হাতেনাতে ধরেছেন । তরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই টাকা না দিলে তাদের এক…
তিন দিন আগের তুলনায় পানি আসছে তিন গুণেরও বেশি। উত্তরের অন্যতম প্রধান নদী তিস্তায় হঠাৎ বেড়েছে পানিপ্রবাহ। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে আগে এই পানিবৃদ্ধি আলোচনার খোরাক জুগিয়েছে স্থানীয় জনগণের মধ্যে। তারা এই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে…
বাংলাদেশের সরকার ও জনগণের হৃদয় ফিলিস্তিনি জনগণের জন্য সবসময়ই বিশেষ স্থান থাকার কথা পুনর্ব্যক্ত করেছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা । ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগদানকারী ফিলিস্তিনিদের একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন…
প্রতিবন্ধীদের উন্নয়ন নিশ্চিত করতে এবং তাদের তথ্য সংরক্ষণ করতে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ,দেশে ১৫ লাখ ১০ হাজার ৮শ প্রতিবন্ধী রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এই তথ্য সংগ্রহ চলমান থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে…
৯’শ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন সারাদেশে একযোগে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনেই চট্টগ্রাম শিক্ষাবোর্ডে । এর মধ্যে চট্টগ্রাম জেলা ও নগরীতে অনুপস্থিতির সংখ্যা ছিলো বেশি। রবিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে উচ্চ…
সকাল থেকেই নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকে। সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মব্যস্ততা ছিল বাকী দিনগুলোর মতই। কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া হরতালের কোন প্রভাব নগরী ও নগরীর বাইরের জেলাগুলোতে পড়তে দেখা যায় নি। রোববার কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম হত্যার প্রতিবাদে ডাকা হয়…
যে দেশে পুরুষতন্ত্র বললে সমগ্র পুরুষজাতি বেদনা অনুভব করে, নিজের অধিকারের কথা বললে নারীদের পুরুষ বিদ্বেষী বলা হয়, সেই সমাজে পুরুষকে বাইরে রেখে পুরুষতন্ত্র ভাঙার কথা মনে হয় আর ভাবা যাবে না। আজকে তাই লিঙ্গ সাম্যের ধারণা প্রতিষ্ঠিত করার জন্য…
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরীক্ষার্থীদের সঙ্গে ‘ফটো সেশন’ করতে দেখা গেছে। মন্ত্রীর এই ছবি প্রকাশ হয়ে পড়লে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকেরা। তারা বলছেন, পরীক্ষাকেন্দ্রে এমন ‘ফটো সেশন’ পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে।…