Alertnews24.com

স্পিকার পেলোসি কথা বললেন শীর্ষ জেনারেলের সাথে ট্রাম্পকে থামাতে

মার্কিন শীর্ষ জেনারেলের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ও নিউক্লিয়ার কোড নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি । জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সাথে আলোচনায় স্পিকার প্রেসিডেন্টকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং আগাম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের…

ট্রাম্প প্রেসিডেন্ট যোগ্য নন অবিলম্বে পদত্যাগ করুন, না হয় অভিশংসন

ডেমোক্রেটরা অবিলম্বে পদত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনে যাবেন । ক্যাপিটল হিলে বুধবার আগ্রাসী হামলায় তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে এ পরিকল্পনা নিয়েছেন তারা। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস ওই হামলার সময় তছনছ করা হয়। আপত্তিকরভাবে…

মরেছে পপুলিজম, বেঁচেছে গণতন্ত্র

ক্ষমতার দম্ভে ছিলেন অন্ধ। সময় যত গড়াচ্ছে ততই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পৃথিবী ছোট হয়ে আসছে। একদিন যে চোখে দুনিয়া দেখতেন, সে চোখেই এখন সবকিছু ঝাপসা দেখছেন। যা ইচ্ছা তাই করেছেন। কাউকে সম্মান করেননি। এমনকি কাছের  লোকদেরকেও। মিডিয়া…

ক্যাপিটল হিল ভবনে কি ঘটেছিল ?

মার্কিন আইনসভা ভবন ক্যাপিটল হিলে কি ঘটেছিল বুধবার ?  ঘটনার নেপথ্যে কারা ? তাদের উদ্দেশ্যই কি? পরিকল্পনাই বা কি ছিল ? এমন নানা প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। ঘটনার পর থেকে মার্কিন মিডিয়ায় এ নিয়ে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। ৬ জানুয়ারি…

কবে আসবে ভ্যাকসিন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারত থেকে কবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন । বৃহস্পতিবার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার এবং অনেকগুলো…

বৃটিশ পাসপোর্ট ব্রেক্সিটের পর শক্তিশালী হলো

বৃটেনের পাসপোর্ট ব্রেক্সিটের পরে শক্তিশালী হয়েছে । এমনটাই দেখা গেছে ২০২১ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। প্রতিবছরই তারা বিশ্বের কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে। এবার এ তালিকায় গত…

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বললেন

বাংলাদেশ একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়াসহ দেশটির সঙ্গে ঝুলে থাকা দ্বিপক্ষীয় বিষয়গুলোর দ্রুত সুরাহা চায় । সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পন্ন এবং সম্পদ ভাগাভাগির বিষয়টি নিশ্চিত করার আহ্বান…

নরেন্দ্র মোদির নিন্দা, ওয়াশিংটনের ঘটনায় বললেন-গণতন্ত্রে এটা চলে না

গোটা বিশ্ব মার্কিন কংগ্রেসে ডনাল্ড ট্রাম্প ভক্তদের তাণ্ডব সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলেন তা দেখার জন্য অপেক্ষা করেছিল । মোদি-ট্রাম্পের বন্ধুত্বের কথা সুবিদিত। মোদির নির্বাচনী প্রচারে আমেরিকায় হাউডি মোদি কিংবা ট্রাম্পের প্রচারে আহমেদাবাদে অনুষ্ঠানের স্মৃতি মানুষের মনে জাগরুক।…

সিনেটররা যেভাবে পালিয়ে বাঁচলেন

সিনেটরদের ভরা সভা চলছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে । এই সভা শেষেই সরকারি ভাবে জয়ী ঘোষণা  করা হবে গত ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া বাইডেনকে। কিন্তু এর আগেই ঘটনা পাল্টে দিতে ক্যাপিটল হিলে হামলা চালালো বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর সমর্থকরা।…

গণতন্ত্রের জয় দিনের শেষে

গণতন্ত্রের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন ডনাল্ড ট্রাম্প। লজ্জাজনক দিনের শেষটা হলো ঐতিহাসিক। জোসেফ আর বাইডেন জুনিয়রকে স্বীকৃতি জানালো মার্কিন কংগ্রেস।  মার্কিন ইতিহাসে এটি অভিনব ঘটনা-তবুও অনেকেরই আশঙ্কা ছিল হার মানতে চাইবেন না ট্রাম্প। কিন্তু তিনি কতদূর যেতে পারেন সে…