আজকের বাংলাদেশ আমাদের এক দশকের প্রচেষ্টার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা আমাদের প্রবৃদ্ধি এ অর্থবছরে আট ভাগ অর্জন করতে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার অর্জন করতে যাচ্ছি। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বাধীনতা পদক-২০১৯ প্রদান…
শিক্ষা মন্ত্রাণালয় আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছূ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার সচিবালয়ে আসন্ন পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও তদারক কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।…
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন । আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে স্বাধীনতার ৪৯ বছর উপলক্ষে প্রথমে প্রেসিডেন্ট ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।…
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সংবিধানের ষোলোআনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ড. কামাল বলেন, দেশের মালিক জনগণ। নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের…
কুমিল্লায় দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে পৃথক সড়ক দুর্ঘটনায় । আজ মঙ্গলবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে এক ঘন্টারও বেশি সময় ধরে তারা…
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশু আগামী দিনের কর্ণধার। আজকের শিশুদের মধ্যেই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরী করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালবেসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তুলবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায়…
আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়।সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল…
নগরীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে । গতকাল রাত থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি। এব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান আজাদীকে বলেন, কোনো ধরনের হুমকি নেই।…
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। দিনটির স্মরণে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রাত ৯টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি…