প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আতিয়া মহল নামের বাড়ির জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান চলাকালে এর অদূরে এক বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগের দুই নেতাকর্মীর পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন । এই টাকা দুই পরিবারের নামে ব্যাংক হিসাবে রাখা হবে বলে জানিয়েছেন…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে আপস করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন । তিনি বলেন, দেশে ৭০ হাজার কওমি মাদ্রাসায় যে ১৪ লাখ ছাত্রছাত্র পড়াশোনা করে, তাদেরকে উপেক্ষার সুযোগ নেই। তাদেরকে স্বীকৃতি না দেয়াটাই বাস্তবতাবিরোধী। বৃহস্পতিবার…
ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেছেন, ‘কওমি মাদ্রাসার উচ্চশিক্ষার স্বীকৃতি দেওয়া মানে হেফাজতে ইসলামের সঙ্গে কোনও আপস করা নয়। এটা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। জনগণের আবেগ অনুভূতির সঙ্গে সঙ্গতি রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে…
চৈত্রের শেষ দিন আজ চৈত্র সংক্রান্তি । শেষ দিন ঋতুরাজ বসন্তেরও। বাংলা ১৪২৩ সাল শেষ গান গেয়ে আজ বিদায় নেবে। সেই সঙ্গে বসন্তকে বিদায় জানিয়ে বাঙালির সামনে আগামীকাল হাজির হচ্ছে আরও একটি নতুন বছর ১৪২৪। শুক্রবার সারাদেশের বাঙালিরা মেতে উঠবে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন । তিনি বলেছেন, এটা বাঙালির ঐতিহ্যের একটি অংশ। এর সঙ্গে ধর্মের যোগসূত্রতা খোঁজা উচিত নয়। বুধবার সকালে নিজ কার্যালয়ে এক…
সরকার গঙ্গা বাঁধ প্রকল্প পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্প পুনঃমূল্যায়নের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন একটি কারিগরি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে পানি আসবেই-নিশ্চয়তা দিয়েছেন । তিনি বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ায় বিএনপি সমালোচনা করলেও, তারা ক্ষমতায় থাকাকালে উজানে গজলডোবায় ব্যারাজ নির্মাণের সময় কিছুই বলেননি, কোনো বাধাও দেননি। ভারত সফর থেকে ফিরে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে…
সব মিলিয়ে ৩৫টি বিষয়ে দুই পক্ষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে চুক্তি ও সমঝোতা স্মারকের সংখ্যা নিয়ে বিভ্রান্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যাটি স্পষ্ট করেছেন। মঙ্গলবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ভারতের সঙ্গে ৫০ কোটি ডলারের যে ঋণচুক্তি করা হয়েছে সে টাকায় ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে হবে-এমনটি নয় বলে জানিয়েছেন । তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত নেয়ার চিন্তা ও স্বাধীনতা আছে। চার দিনের…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন এক বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি করে সরকার দেশ বেচে দিয়েছে, তিনি দেশকে রক্ষা করতে জানেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশ বেচে না, রক্ষা করতে জানে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে…