এই সপ্তাহে চারটি ফ্লাইটে যুক্তরাজ্য ফিরবেন বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশরা । ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস সংকটের মধ্যে এটাই তাদের প্রথম উদ্যোগ। লন্ডনের উদ্দেশ্যে ওই ফ্লাইটগুলো আসছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার ঢাকা ছেড়ে যাবে। প্রতি আসনের জন্য ৬০০ পাউন্ড…
করোনা ভাইরাসের আতঙ্কের শুরুতে বেড়ে যাওয়া চালের দাম আবারও বেড়েছে। থামছে না চালের দাম বৃদ্ধির প্রতিযোগিতা।গরিবের মোটা চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। চালের এই দাম বৃদ্ধির প্রতিযোগিতা শুধু ঢাকার খুচরা বাজারেই সীমাবদ্ধ নয়। কোনো কারণ ছাড়াই অভিজাত এলাকার…
এভাবে রাজধানীর ১১টি হাসপাতালে স্বামীকে নিয়ে ঘুরেছেন মিনু বেগম। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। কোনো হাসপাতালেই চিকিৎসা হয়নি আমিনুলের (৫২)। মিনু বেগমের কাকুতি মিনতি কেউ শুনেনি। সর্বশেষ শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকেও ফিরিয়ে দেয়া হয় তাকে। তখন দিন ঘনিয়ে সন্ধ্যা।…
ভিয়েতনাম এ বছরটা অসম্ভব ব্যস্ততায় কাটবে বলে ধরে নিয়েছিল । ২০২০ সালের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রভাবশালী সংগঠন আসিয়ান-এর চেয়ারম্যান ভিয়েতনাম। এছাড়া ২০২০-২১ বর্ষের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যও হয়েছে দেশটি। কিন্তু কভিড-১৯ মহামারির কারণে বহু সভা ও সম্মেলন…
ক্রমশ ভয়ালো হচ্ছে এর প্রকোপ। করোনাভাইরাস মহামারি থামছে না। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত করোনায় নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার মানুষের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ…
মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৪ জন। এছাড়া করোনা থেকে…
জাপানের যে অঞ্চলের গল্প কিছুদিন আগেও সাফল্যের উদাহরণ হিসেবে উল্লেখ করা হতো – যখন তারা সংক্রমণের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছিল করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে – সেই হোক্কাইডো অঞ্চলই দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে। খবর বিবিসির।…
পশ্চিমবঙ্গের রাজধানী কলকতার রাস্তাও জনশূন্য। ভারতজুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই শনিবার সন্ধ্যায় শ্যামপুকুর থানায় ডিউটি অফিসারের সামনে হঠাৎ হাজির এক বৃদ্ধ। পুলিশ জানায়, নিজেকে বংশীধর মল্লিক পরিচয় দিয়ে তিনি জানান, ছেলেকে খুন করে এসেছেন! আত্মসমর্পণ করতে চান। অফিসার হতভম্ব। পরে…
শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী কারণ দর্শানোর নোটিশ দেন। ডা. আবু তাহের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (অবেদনবিদ)। করোনাভাইরাস প্রতিরোধক মাস্ক ও চিকিৎসকের অত্যাধুনিক পিপিই সরবরাহ না পাওয়া নিয়ে স্বাস্থ্য সচিবের সমালোচনা…
বিশ্বের বেশিরভাগ মানুষ করোনাভাইরাসের কারণে ঘরবন্দি । এর থাকে বাঁচতে নিজেকে ঘরবন্দি করা ছাড়া অন্য কোনো উপায় এখনো জানা নেই বিজ্ঞানীদের। এমন অবস্থায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। সৈকত নীরব। এই সুযোগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফাঁকা রাস্তাঘাটে বিভিন্ন প্রাণী নির্ভয়ে ঘুরে…