নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহমান নামে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার আগ্রাদিগুন ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, আব্দুর রহমান দুপুরে তার শ্যালোচালিত (স্থানীয় নাম মেসি ইঞ্জিন) গাড়ি নিয়ে উপজেলার শিমুলতলী এলাকায় আত্রাই নদীতে বালু নিতে আসে। বালু উত্তোলন শেষে গাড়ি নিয়ে প্রধান সড়কে উঠার চেষ্টাকালে গাড়িটি গাছের সাথে ধাক্কা লেকে চালক আব্দুর রহমানের বুকে গুরুতর আঘাত পায়। আঘাত পেয়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930