হাইকোর্টের আপিল বিভাগ কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন ।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলোর আইন বিভাগে কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা
জরিমানার টাকা বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে দিতে বলা হয়েছে।

আদালত বলেন, এই টাকা পরিশোধের রশিদ আদালতে দাখিল করার পর ভর্তিকৃত অতিরিক্ত শিক্ষার্থীরা বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করণ পরীক্ষায় সুযোগ পাবেন। তবে ওই টাকা শিক্ষার্থীদের থেকে নেয়া যাবে না।

এর আগে তিন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031