পেন্টাগন মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ জন সেনাকে পাঠাচ্ছে । দক্ষিণ-পশ্চিম সীমান্তে আগামী তিন মাস এসব সেনা সদস্য সীমান্ত বিষয়ক এজেন্টদের সহযোগিতা করবে। রোববার এ কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, অতিরিক্ত সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে মোট সক্রিয় দায়িত্বে থাকা সেনা সদস্যের সংখ্যা দাঁড়াবে ৪৩৫০। তারা কামস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্টদের কাজে সহযোগিতা করবে। কয়েকদিন আগে ডেমোক্রেট দলের একজন আইনপ্রণেতা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত ৩৫০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে। তার কয়েকদিন পরেই এ ঘোষণা দিয়েছে পেন্টাগন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
