বিজিবি ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা করেছে ।
এর আগে যশোরের বেনাপোল স্থলবন্দরের শূন্যরেখা থেকে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গতকাল রাত চারটার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজলকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে দেশে আসার অভিযোগে বিজিবি মামলা করেছে। তিনি পুলিশ হেফাজতে থানায় আছেন। আজ রোববার তাঁকে আদালতে নেওয়া হবে।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, শফিকুল গতকাল রাতে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক শূন্যরেখায় আসেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031