১০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ফুটপাত থেকে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন ও বটতলী স্টেশনের সামনের অংশের ফুটপাতে পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা অভিযান চালিয়ে এসব অবৈধ দোকান উচ্ছেদ করেন।
তিনি বলেন, চট্টগ্রাম স্টেশন ও বটতলী স্টেশনের সামনের ফুটপাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ছোট-বড় টিন ও বেড়া দিয়ে তৈরি দোকান পরিচালিত হয়ে আসছিল।এতে ফুটপাত দিয়ে চলাচল একপ্রকার কঠিন হয়ে পড়ে। অভিযান চালিয়ে প্রায় ১০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
