ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডঃ হাসান রুহানি বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আজ এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এই সাফল্যকে সম্ভবপর করেছে এবং এতে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রকাশ ঘটেছে।

ইরান ও বাংলাদেশের মধ্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি উল্লেখ করে ডঃ রুহানি আশা প্রকাশ করেছেন যে, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। ইরানের প্রেসিডেন্ট তার এই বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের কল্যাণ ও সফলতা কামনা করেছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930