শুক্রবার বিকালে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। নিষেধাজ্ঞার শেকল থেকে শেষমেশ মুক্তি পেলেন বাংলাদেশের দুই তারকা বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

এমন সংবাদ পেয়ে ভীষণ খুশি সতীর্থ খেলোয়াড়রাও। কেউ কেউ তাসকিন-সানির জন্য শুভ কামনা জানিয়েছেন। সতীর্থদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পেয়ে কেউ আবার অনেকটাই আনন্দিত।

টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, তাসকিন-সানি ফিরে এসেছে। তাদের অভিনন্দন।’

তাসকিন-সানিকে নিয়ে বাংলাদেশ দলের অন্যতম তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান বলেছেন, ‘অনেক অনেক অভিনন্দন আরাফাত সানি ভাই তাসকিন কে। শুভ কামনা রইল।’

ওপেনার সৌম্য সরকার তাসকিন-সানির ফিরে আসাকে অভিনন্দন জানিয়েছেন। এনামুল হক বিজয় বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ। শুভকামনা।’

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি নেই তাসকিন-সানির। আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা।’

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তাসকিনকে মাঠে পাচ্ছে বাংলাদেশ দল। তবে ১৪তম সদস্য হিসেবে বাংলাদেশের স্কোয়াডে তাসকিন ঢুকে পড়লেও চূড়ান্ত দলে রাখা হয়নি সানিকে। ফলে আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে মাঠে থাকার কোনো সম্ভাবনাই নেই সানির।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930