সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী মনে করেন প্যারেড মাঠের প্রবেশপথ বন্ধ রাখা যৌক্তিক নয় বলে  । তিনি বলেন, প্যারেড মাঠে তালা মেরে রাখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এটা বন্ধ করে রাখার কোনো যৌক্তিতা থাকতে পারে না। কারণ ওই মাঠে এমন কোনো স্থাপনা নাই যেটা মাঠে খেলতে যাওয়া ছেলেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।

তাই আমা র আহ্বান থাকবে মাঠের প্রবেশপথগুলো যেন খোলা রাখা হয়। গতকাল এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম কলেজের মালিকানাধীন প্যারেড মাঠ। ঐতিহ্যবাহী এ মাঠে ছেলেরা খেলতে যায়। সাধারণ মানুষও হাঁটতে যান।

কিন্তু দীর্ঘদিন ধরে মাঠটির প্রবেশপথে অজ্ঞাত কারণে তালা দিয়ে রেখেছে কলেজ কর্তৃপক্ষ। ফলে খেলতে যাওয়া ছেলেরা বাধ্য হয়ে সীমানা প্রাচীর টপকে মাঠে টপকে প্রবেশ করে। এতে প্রায় দুর্ঘটনা ঘটে।
সামগ্রিক বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, বিষয়টি নিয়ে আমি আগে থেকে অবগত ছিলাম না। এখন জানলাম। আমি কলেজের অধ্যক্ষের সাথে এটা নিয়ে মোবাইলে কথা বলব এবং মাঠটি যাতে খেলাধুলার জন্য খুলে দেয়া হয় সে আহ্বান জানাব উনাকে।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে এমনিতেই খেলার মাঠের সংকট আছে। সে জায়গা থেকে চিন্তা করলে প্যারেড মাঠটা ছেলেদের জন্য খুবই প্রয়োজনীয়। আমি নিজেও ছোটবেলায় এ মাঠে খেলেছি। ছেলেরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এ মাঠে খেলে। এটার প্রবেশপথ বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই ছেলেরা সীমানা দেয়াল টপকে ঢুকতে চাইবে। এতে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই বন্ধ প্রবেশপথ খুলে দেয়া উচিত।  মেয়র নগরে সিটি কর্পোরেশনের উদ্যোগে  ছোট ছোট খেলার মাঠ তৈরি এবং বিনোদন কেন্দ্র স্থাপনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031