ঢাকা ১ ১ মে :প্রযুক্তির সঙ্গে সঙ্গে মনোভাবেরও আধুনিকতা দরকার বলে মনে করেন সাবেক এই আমলা, যিনি নিজেও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের আচরণগত কিছু বিষয় আছে, পুরনো দিনের আচরণ, সরকারি অফিসগুলোর চালচলন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি নিজেও এর মাঝ দিয়ে এসেছি। পরিবর্তনের হাওয়ার সাথে সাথে আমাদের এটিও পরিবর্তন হওয়া উচিৎ।”

মঙ্গলবার চট্রগ্রামে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা জানান তিনি।

“ব্যবসায়ীরা বলেছেন, আমাদের সরকারি অফিসগুলোতে গেলে যে ব্যবহার পান তারা মনে করেন তা পুরোমাত্রায় সঠিক নয়। আমি একমত, তারা শত্রু হিসেবে নয় বন্ধু হিসেবে বলেছেন। জাতীয় রাজস্ব বোর্ডে এই আচরণ আধুনিক বন্ধুসুলভ বলে আশা করি।”

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31