গাছের সঙ্গে বাসের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন যশোরের ঝিকরগাছায় । বুধবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছাস্থ বেনেয়ালীতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ঝিকরগাছা, শার্শা ও যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন চালকের সহকারী শুকুর আলী, শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের হাজের আলীর ছেলে আব্দুর রহমান, ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের ইস্রাফিল হোসেনের স্ত্রী নজুফা খাতুন, খোদা বক্সের স্ত্রী হাসি আরা, পুরান্দরপুর গ্রামের মুক্তি মোহাম্মদের স্ত্রী কাকলী খাতুন ও বালিয়া ডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন। এদের মধ্যে সহকারী শুকুর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আবুল কালাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-জ-১৪-১৮৫০) যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালীতে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেন্ট্রি গাছে জোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930