বিজিবি টেকনাফে অর্ধ কোটি টাকা মুল্যের ইয়াবাসহ মাইক্রোবাস আটক করেছে। আটককৃত ৫৯ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা মুল্যের ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা ও মাইক্রোবাস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে চালক এবং হেলপারকে পলাতক আসামী করা হয়েছে। তবে গাড়ির নম্বর এবং চালক ও হেলপারের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।
২৫ নভেম্বর রাত ১০টায় টেকনাফস্থ ২ বিজিবি থেকে প্রেরিত অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয় ২৩ নভেম্বর সন্ধ্যায় হাবিবছড়া চেক পোস্টে ল্যান্স নায়েক মোঃ জহিরুল ইসলাম দায়িত্ব পালনকালীন একটি মাইক্রোবাস চেকপোস্টের ২০ গজ দুরে থামিয়ে চালক ও হেলপার পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশী করে পিছনের সীটের নিচে প্লাস্টিকের বালতির ভেতর থেকে ৫৯ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা মুল্যের ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930