অস্ট্রেলীয় সিনেটর লারিসা ওয়াটার্স নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানার পরে পদত্যাগ করেছেন পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে ইতিহাস সৃষ্টি করেন। মাইনর গ্রিন্স পার্টি থেকে নির্বাচিত লারিসা কানাডায় জন্ম নিয়েছিলেন, ফলে জন্মসূত্রে তিনি কানাডারও নাগরিক।

অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কেউ যদি দুই বা তার বেশি দেশের নাগরিকত্ব ধরে রাখে তাহলে ফেডারেল কোনো অফিসের জন্য নির্বাচন করা যাবে না। শুক্রবার স্কট লুডলাম নামের আরেকজন মাইনর গ্রিন্স পার্টি সিনেটর নিউজিল্যান্ডে নিজের দ্বৈত নাগরিকত্বের জন্য পদত্যাগ করেছিলেন। এই দুইজন সিনেটরই দলের ডেপুটি লিডার ছিলেন। গত মে মাসে পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন ওয়াটার্স।

ওয়াটার্স বলেছেন, নিজের কানাডা নাগরিকত্বের বিষয়ে তিনি অবহিত ছিলেন না। লুডলামের খবর জানার পরেই তিনি নিজেরটা জানতে পারেন। মঙ্গলবার অশ্রুসিক্ত অবস্থায় সংবাদ সম্মেলনে নিজের ভুলকে ‘সৎ ভুল’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031