অ্যামাজন তাদের কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘন্টার মূল্য বৃদ্ধি করেছে অনলাইনে বেচাকেনার জনপ্রিয় প্রতিষ্ঠান । নতুন এই পরিবর্তন পূর্ণকালীন, খন্ডকালীন এবং অস্থায়ী কর্মীদের জন্য প্রযোজ্য হবে। খবর সিএনএনের।

মঙ্গলবার অ্যামাজন বলেছে, ১ নভেম্বর থেকে প্রতি ঘন্টায় ১৫ ডলার করে মজুরি কার্যকর হবে। এতে আড়াই লাখ অ্যামাজনের কর্মচারী এবং এক লাখ মৌসুমি কর্মচারী উপকৃত হবে।

এর আগে ডেমোক্র্যাট দলের সিনেটর বার্নি স্যান্ডার্সসহ অনেকেই অ্যামাজন কর্মীদের ন্যায্য মজুরি দিচ্ছে না সমালোচনা করেছিলেন।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজস বলেছেন, ‘আমরা সমালোচকদের কথা শুনেছি। আমরা যা করতে চেয়েছিলিম তার সম্পর্কে কঠোর চিন্তা করি এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।’

তিনি আরো বলেন, ‘আমরা এই পরিবর্তন আনতে পেরে খুশি। আমাদের প্রতিযোগী ও অন্যান্য বড় নিয়োগকর্তাদের আমাদের সঙ্গে কাজ করতে উৎসাহিত করছি।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031