আইএসের তিনটি গাড়ি বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী। আহত হয়েছেন অনেকে। বৃহ¯পতিবার অঞ্চলটিতে অবস্থানরত এক শরণার্থী দলের ওপর এ হামলা চালানো হয়। ত্রাণ সংস্থা কুর্দিশ রেড ক্রিসেন্টের এক মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে স্কাইনিউজ। ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষন সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার হাসাকা ও দেইর আল-জর প্রদেশের সীমান্তবর্তী আবু ফাস অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দেইর আল-জরের লড়াই থেকে পলায়নরতরা ও কুর্দি আসায়িশ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
