ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ফিলিস্তিনের। সম্প্রতি আইএসের মিশর শাখা একটি নতুন হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে। খবর, টাইমস অব ইসরাইল, ওয়াশিংটন পোস্ট।

গত বুধবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক পরিহিত এক বন্দিকে গুলি করে হত্যা করছে আইএস সদস্যরা। তাদের দাবি, হতভাগ্য ব্যক্তি হামাসের সামরিক শাখাকে সহযোগিতা করেছিল।

ভিডিওতে একজন জঙ্গি ঘোষণা করে, “হামাসের কাছে কখনই আত্মসমর্পন করবে না আইএস। তাদের বিরুদ্ধে বিস্ফোরক, সাইলেন্সড পিস্তল এবং বোমা ব্যবহার করবে। তাদের আদালত ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে; কারণ, এগুলো তাদের ক্ষমতা ধরে রাখার মূল চালিকাশক্তি।” অথচ, গত ৩০ বছর ধরে হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যেখানে আইএস কখনও একটি গুলিও ছোড়েনি ইসরাইলের দিকে।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সীমান্ত সংলগ্ন সিনাই উপত্যকায় নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস যখন মিশরের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে তখন এই ভিডিও প্রকাশিত হলো। গত অক্টোবরে সিনাই থেকে চারজন সিনিয়র দায়েশ সন্ত্রাসীকে আটক করেছিল হামাস।

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ২০১৪ সাল থেকে ইসরাইলের সীমান্তবর্তী সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও কখনও ইসরাইলে হামলা চালায়নি বা হামলা চালানোর নির্দেশ দেয়নি; বরং সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে আহত দায়েশ জঙ্গিদেরকে চিকিৎসা সেবা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। অবশ্য তেল আবিবের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ২০১৭ সালের শেষ নাগাদ সিরিয়া ও ইরাক থেকে উৎখাত হয়ে গেছে আইএস।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031