ইসলামিক স্টেট ফিলিপাইনে গির্জায় বোমা হামলার দায় স্বীকার করেছে । রোববারের প্রার্থনাসভা চলার সময়ে ফিলিপাইনের একটি ক্যাথলিক চার্চে দু’টি বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এর পরই ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেটের বার্তা সংস্থা আমাক-এ একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে ওই হামলাকে আত্মঘাতী বলে বর্ণনা করা হয়েছে। দাবি করা হয়েছে, এতে নিহত হয়েছেন ১২০ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওদিকে ওই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে ধ্বংস করে দেয়ার প্রত্যয় ঘোষণা করেছে ফিলিপাইন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
