বিষ্ফোরণ ঘটানো ককটেলটি মোটেই সাধারণ ছিলো না, এটি বেশ শক্তিশালী ছিলো গুলিস্তানে পুলিশের ওপর ককটেল হামলা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিঞা বলেছেন। ওই ককটেল বিষ্ফোরণে গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্যকে দেখতে গিয়ে আজ সকালে তিনি এ মন্তব্য করেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছোঁড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।

এদিকে সাইট ইন্টলিজেন্স নামের একটি আন্তর্জাতিক মাধ্যম বলেছে, ওই হামলা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আইএস বলেছে, দুই বছরে এই প্রথম ঢাকায় কোনও হামলা চালালো তারা।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, হামলাটি সত্যিই আইএস চালিয়েছে কী না সে সম্পর্কে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930