আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সারাদেশে নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করবে বলে জানিয়েছেন । আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সহায়ক কর্মচারিসহ এসব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর সম্মতির জন্য তাঁর কার্যালয়ে পাঠানো হয়েছে। আনিসুল হক আরো বলেন, সারাদেশে ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপীল আদালত স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আদালত এবং সহায়ক পদগুলো সৃষ্টি হলে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
