আইসল্যান্ড এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে । বিশ্বকাপে আজ ছিল তাদের প্রথম ম্যাচ। এই ম্যাচে আইসল্যান্ডের প্রতিপক্ষ ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের ম্যাচে শনিবার আর্জেন্টিনাকে জিততে দেয়নি আইসল্যান্ড। ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। এদিন ম্যাচের প্রথমার্ধেই দুইটি গোল হয়। আর্জেন্টিনার পক্ষে একটি গোল করেন সার্জিও আগুয়েরো। আর আইসল্যান্ডের পক্ষে গোলটি করেন আলফ্রেও ফিনবোগাসন।

দল দুইটি লড়াই করছে গ্রুপ ‘ডি’ থেকে। আগামী ২১ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। অন্যদিকে, ২২ জুন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে আইসল্যান্ড। ২৬ জুন তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

আজ ম্যাচের ১৯তম মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আইসল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান আগুয়েরো। বিশ্বকাপে আগুয়েরোর এটি প্রথম গোল।

আর্জেন্টিনা গোল করার পরপরই ম্যাচে সমতা আনে আইসল্যান্ড। ২৩তম মিনিটে গোলটি করেন আলফ্রেও ফিনবোগাসন। বক্সের মধ্যে থেকে জটলার ফাঁক দিয়ে কৌঁশলে বল জালে পাঠিয়ে দেন তিনি। বিশ্বকাপে আইসল্যান্ডের এটি অভিষেক গোল।

৪১তম মিনিটে পেনাল্টি পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু রেফারি সেটি দেননি। আইসল্যান্ডের ডি-বক্সের মধ্যে মেজার লো ড্রাইভ রাগনার হাতে লাগে। বলটি যখন রাগনারের হাতে লাগে তখন তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা রেফারির কাছে পেনাল্টির জন্য জোরালো আবেদন জানান। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি।

১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে প্রথমার্ধের মতো একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। কিন্তু আইসল্যান্ডের রক্ষণাত্মক কৌশল ও তাদের গোলরক্ষকের দৃঢ়তায় বারবার আক্রমণে গিয়েও গোল করতে পারেনি লিওনেল মেসিরা।

ম্যাচের ৬৩তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আইসল্যান্ডের গোলরক্ষক হলডরসন দারুণ দক্ষতার সাথে পেনাল্টি ঠেকিয়ে দেন। ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে সার্জিও আগুয়েরোকে ফাউল করেন মাগনুসন। মাটিতে পড়ে যান আগুয়েরো। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি।

আর্জেন্টিনার এটি ১৭তম বিশ্বকাপ। এর আগে ১৬ বার বিশ্বকাপ থেকে দুইবার শিরোপো জিতেছে ও দুইবার রানার আপ হয়েছে। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু তারা শিরোপা জিততে পারেনি।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির এটিই হতে পারে শেষ বিশ্বকাপ। তাই এবারের বিশ্বকাপটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930