আওয়ামী লীগ নেতা পৌরসভার মেয়র মোশাররফ মিয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি নেতাকর্মীদের চোখ তোলে নেওয়ার  হুমকি দিয়েছেন । হুমকি-ধমকির এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ নেতার এ ধরণের বক্তব্যের নিন্দা করে মন্তব্য করছেন হাজার হাজার মানুষ।

আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী  জয়া সেনগুপ্তার উপস্থিতিতে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় মঙ্গলবার হুমকি দেন মোশাররফ। জয়া সেনগুপ্তা ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী।

বক্তব্যের এক পর্যায়ে মোশাররফ মিয়া ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চোখ রাঙানি চলবে না।  বিএনপির কোনো ধরণের কথা শোনা যাবে না। কোনো সেন্টারে বিএনপিকে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি সেন্টার আমাদের দখলে থাকবে, ভোট যাতে বিএনপি না দিতে পারে। তাই প্রস্তুতি নিয়ে থাকতে হবে।

তিনি বলেন, এতে যদি বিএনপির কোনো নেতা কাউকে চোখ রাঙ্গায় তার চোখ তুলে নেবে। আওয়ামী লীগের কোনো কর্মীকে কোনো কথা বললে তার চোখ তুলে নেওয়া হবে। সুতরাং সব কটি সেন্টার আমাদের দখলে থাকবে।

ভিডিওটি মঙ্গলবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার আইডি থেকে ভিডিওটি শেয়ার হতে দেখা গেছে। উল্লেখ্য, সুনামগঞ্জের এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তার প্রতিদ্বন্দ্বি সাবেক এমপি বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031