শুনানির জন্য কাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পূর্নবিবেচনার (রিভিউ) আর্জি জানিয়ে আনা আবেদন।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে কাল কার্যতালিকার ৩০ নং ক্রমিকে রাখা হয়েছে মামলাটি। বেঞ্চের অন্য বিচারপতিরা হচ্ছেন-বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হুসেইন হায়দার।
গত ৪ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ মামলাটি শুনানির জন্য কাল ১৪ মে দিন ধার্য করে আদেশ দিয়েছিলো।
আমৃত্যু কারাদন্ডের রায় পূর্নবিবেচনার (রিভিউ) করে মৃত্যুদণ্ডের আর্জি জানিয়ে ২০১৬ সালের ১২জানুয়ারি রাষ্ট্রপক্ষে আবেদন দায়ের করা হয়। রায় পূর্নবিবেচনা চেয়ে ৩০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে ৬’শ ৫৩ পৃষ্ঠার নথিপত্র দাখিল করে রাষ্ট্রপক্ষ। এডভোকেট অন রেকর্ড সৈয়দ মামুন মাহবুব সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ রিভিউ আবেদন দাখিল করেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031