বাংলাদেশ আগামী মে মাস থেকে কোভ্যাক্সের টিকা পাবে । পর্যায়ক্রমে মোট ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশ পাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আজ সোমবার প্রকাশিত ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মাসিং মিয়াং টেম্বন। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট বানার্ড হ্যাভেন।

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের দেশীয় পরিচালক মার্সি টেম্বন বলেন, ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে বৈশ্বিকভাবে অনিশ্চয়তা রয়েছে। তবে বাংলাদেশ কোভ্যাক্স থেকে ভ্যাকসিন খুব শিগগিরই পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কিনতে অর্থের কোনও সমস্যা নেই। বিশ্বব্যাংকও ৫০ কোটি ডলার দিতে যাচ্ছে যা দিয়ে দেশের তিন ভাগ মানুষের জন্য ভ্যাকসিন কেনা যাবে।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে।

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930