আবাসিক ভবনে আগুনে দগ্ধ জান্নাতুল ফেরদৌস জান্নাত মারা গেছেন রাজধানীর মগবাজারের দিলু রোডে । আজ সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার স্বামী শহীদুল কিরমানীর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তিনিও আইসিইউতে চিকিৎসাধীন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের ওই ভবনটিতে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় তাদের একমাত্র সন্তান একেএম রুশদি (৪)। এছাড়া মারা যায় ভবনের পাঁচতলার বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুথী (১৭) ও ভবনের নিচতলায় বসবাসরত বায়িংহাউজের অফিস সহকারী আব্দুল কাদের লিটন (৪০)।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31