একটি কাপড়ের দোকান আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারে। বুধবার মধ্যরাতে আলী ট্রেডিং নামে একটি কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ৪০০ বর্গফুটের ওই কাপড়ের দোকানে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগ্নিকাÐের ক্ষয়-ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31