অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, নারী-পুরুষের সমতাতেই মানবসমাজের মুক্তি, উন্নতি ও সমৃদ্ধি। নারী-পুরুষ উভয়ে মিলেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে।

শনিবার সকালে বিশ্ব নারী দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বটতলা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বের হওয়া র‌্যালিপূর্বক সমাবেশে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, এক্ষেত্রে প্রধান ভূমিকা ও মূল অবদান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নারীর ক্ষমতায়নে আজীবন অবদান ও দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন কর্তৃক “লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট’ পুরস্কারে ভূষিত হয়েছেন। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, বিচক্ষণ, সৎ ও দক্ষ নেতৃত্বের কারণে এবং রাষ্ট্রোনায়কোচিত দেশ পরিচালনার জন্য বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকার নারীবান্ধব সরকার উল্লেখ করে উপাচার্য বলেন, নারীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থানে যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। আর একথাও সত্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশে নারী সমাজ অনেক দূর এগিয়েছে এবং আরও এগিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930