প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন ।

বৃহস্পতিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের Economic and Social Commission for Asia and the Pacific- ESCAP এর সম্মেলনের উদ্বোধনী অনু্ষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ গুরুত্বাপরোপ করেন।

কোভিড -১৯ মহামারির কারণে প্রথমবারের মতো ESCAP এর ৭৬তম অধেবেশনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘Promoting economic, social and environmental cooperation on oceans for sustainable development’

শেখ হাসিনা বলেন, দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ ছাড়াও সাগর মহাসাগর মানুষের জীবন যাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী জাতীয় উন্নয়ন কৌশলের অংশ হিসেবে তার সরকারও নীল অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে তিনি সমুদ্রসম্পদে সমৃদ্ধ দেশগুলো থেকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে পুরো বিশ্ব আজ এক চ্যালেঞ্জের মুখোমুখি-যা স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি অর্থনীতিতেকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। তিনি বলেন, এই মহামারি মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031