পুলিশ বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীদের বহন করা গাড়িবহর আটকে দিচ্ছে তারা। আজ রোববার তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে। বিএনপির অভিযোগ, বিভিন্ন পরিবহন মালিক নেতাকর্মীদের কাছে গাড়ি ভাড়া দিচ্ছে না। পরিবহন মালিকরা বলছে, তাদের উপর চাপ রয়েছে। এদিকে সমাবেশে আসার পথে সাভারে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 নাশকতা করতে পারে এমন আশঙ্কা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি অভিযোগ করে বলেন, সকাল ১০টায় সমাবেশে যোগ দিতে সাভার থেকে রওয়ানা করেন। কিন্তু আমিন বাজারে পুলিশের একটি চেকপোস্টে তাদের ১৩টি গাড়ি আটকে দেয়া হয়। গাজীপুরে তল্লাশি চালিয়ে রোববার দুপুর পর্যন্ত পুলিশ বিএনপির ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে। ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, নেতাকর্মীদের আটক করে ভয়-ভীতি দেখানো হচ্ছে। যাতে তারা সমাবেশে না যায়। আজ সকাল থেকে গণপরিবহনগুলো বন্ধ করে দিয়েছে। পুলিশ সদস্যরা ঢাকার দিকে কোনও গাড়ি চলতে দিচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নিরাপত্তার জন্য তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে না।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031