সরকারি ভিজিএফ’র চাল ডিলারের দোকানে মজুতকালে ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা সিলেটের জকিগঞ্জে ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারে এ ঘটনা বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।

ইউএনও জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফের সরকারি ডিলার খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান ১৬ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল ট্রাকে করে সিলেট থেকে কালিগঞ্জ বাজারে নিয়ে আসেন।

স্থানীয়দের অভিযোগ চালগুলো ডিলাররা অবৈধভাবে বিক্রির জন্য তাদের দোকানে অনলোড করছিলেন। এসময় পুলিশ সেখানে গিয়ে অভিযোগের সত্যতাও পায়। পরে ঘটনাস্থল থেকে চালের ডিলার খলিলুর রহমান, আব্দুল মুকিতসহ ছয়জনকে আটক করা হয়েছে।

এ সময় স্থানীয় লোকজন ট্রাকে থাকা চাল লুট করে নিয়ে যান। পুলিশ লুট করা ৫০ বস্তা চাল উদ্ধার করেছে বলে জানান ইউএনও বিজন কুমার সিংহ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930