d-1চট্টগ্রাম,দুই ছাত্রলীগকর্মী আটক পারিবারিক বিরোধের জের ধরে চট্টগ্রামের ফটিকছড়িতে মো. হাসান (২৮) এক যুবককে অপহরণের পর জবাই করে হত্যার চেষ্টা করেছে ছাত্রলীগ নেতাকর্মী।এ ঘটনায় এলাকাবাসী দুইজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।

তারা হলেন, উপজেলার কাঞ্চন নগর হামিদ পাড়ার তারেক (২২) ও আকাশ (২৪)। তারা দুইজন স্থানীয় ছাত্রলীগ কর্মী বলে পুলিশ স্বীকার করেছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ বাড়ির আবুল খায়ের এর পুত্র মো. হাসান বুধবার বিকাল সাড়ে চারটায় ফটিকছড়ি সদরস্থ ডা. উ.চ.শৈ (চাকমা)’র চেম্বারে তার স্ত্রীকে চিকিৎসা করাতে যায়। এসময় ফটিকছড়ি কলেজ ছাত্রলীগ নেতা ইমরানের নেতৃত্বে ৫ যুবকের একটি গ্রুপ ডাক্তারের চেম্বার থেকে যুবক হাসানকে অপহরণ করে কাঞ্চন নগর রাবার বাগান এলাকায় নিয়ে যায়। বাগানের গহীণ জঙ্গলে তাকে হাত পা বেঁধে কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে।

গুরুত্বর আহত হাসান জানায়,৫ যুবকের সাথে সে প্রাণপণ যুদ্ধ করে দৌড়ে কাঞ্চন নগর রাবার বাগানের বটতল রাস্তার মাথায় চলে আসে। সড়কের কাছাকাছি পৌছালে লোকজনের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সন্ধ্যা ৬টার দিকে রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।এবং কাঞ্চননগর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।ফটিকছড়ি থানার ফাঁড়ি দায়িত্বরত উপ-পরিদর্শক সৈয়দুল আলম স্থানীয় সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতা ইমরানের সাথে আহত হাসানের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে ছাত্রলীগ কর্মীরা হাসানকে অপহরণ করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটক রয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। গুরুত্বর আহত হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আটককৃত দুইজন ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্মী স্বীকার করে কলেজ ছাত্রলীগ সভাপতি মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, নির্মম এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930