পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর দুই জেলা আমিরসহ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দুপুরে শহরের মোড়াইল এলাকার একটি ক্লিনিক থেকে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির আবদুল আউয়াল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির সাখাওয়াত হোসেন রয়েছেন।

এসময় জামায়াতের কিছু বইপত্রসহ তাদের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।  তবে তাদেরকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930