এক যাত্রীকে আটক করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ । আটকৃত যাত্রী মো. সোবহান শেখ শনিবার গভীর রাতে মালয়েশিয়া থেকে ঢাকা পৌঁছান। পরে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবহান শেখের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। তিনি বিমানের গঐ১৯৬ ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসেন। তার পাসপোর্টে থাকা তথ্যানুযায়ী, চলতি জানুয়ারিতেই তিনি মালয়েশিয়া-ঢাকা রুটে তিন বার এবং ২০১৭ সালে একই রুটে সাত বার ভ্রমণ করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সোবহান জানান- স্বর্ণ ক্রয়ের উদ্দেশে তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। ইতোপূর্বে তিনি এভাবে আরও চারবার মুদ্রা বহনপূর্বক স্বর্ণ চোরাচালান করেছিলেন। জব্দকৃত সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা। এসব মুদ্রা তার জুতার ভেতর ও শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ছিল। ড. মইনুল খান আরো বলেন, আটক সোবহানকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930