পুলিশ সাড়ে সাত লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ঘোড়ামারা এলাকায়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী হলেন-কক্সবাজার জেলার টেকনাফ থানার পল্লামপাড়া এলাকার আহাম্মদুর রহমানের ছেলে দীন মোহাম্মদ প্রকাশ দিলু।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কায়ুম আলী সরদার জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামন দিলু নামে একজনকে আটক করে তার শরীরে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930