borde_115783

ঢাকা ৮ জুন : পদ্মা নদী থেকে মাছ ধরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয়সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা রাজশাহীর চারঘাট সীমান্তে । এর প্রতিবাদে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি-১ ব্যাটালিয়নের চারঘাট কোম্পানি কমান্ডার মো. আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশি জেলেরা চারঘাটের সাড়িয়াখাল সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ’র কাগমারী ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এর প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিজিবির চারঘাট বিকল্প বিওপির সদস্যরা সাড়িয়াখাল চকপাড়া সীমান্ত থেকে ভারতীয় ১১ জেলেকে আটক করে নিয়ে যায়।

কোম্পানি কমান্ডার আরও জানান, এ বিষয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পতাকা বৈঠকের পর বিএসএফ বাংলাদেশিদের ছেড়ে দিলে আমরাও ভারতীয়দের ছেড়ে দেব।

মো. আলী আরও জানান, আটক ভারতীয়দের বর্তমানে বিজিবির চারঘাট বিওপিতে রাখা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করতে চাননি তিনি। বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিদেরও নামও জানা যায়নি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31