কর্ণফুলী নদীতে মদবোঝাই ২টি নৌকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরীতে আনার পথে ।গ্রেফতারকৃত ৫ জন হলো- মোহাম্মদ আলী (২৫), নাছির আহম্মদ (৩৩), মোহাম্মদ হোসেন (২০), ইমরান (৪৫) ও ইউনূছ (২৫)।

সোমবার (১৯ আগস্ট) ভোরে কর্ণফুলী থানা এলাকায় শিকলবাহা খালের প্রবেশমুখে নদীতে নৌকা দু’টি আটক করা হয়। এ সময় নৌকাগুলো থেকে ৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, ‘রাঙামাটির কাপ্তাইয়ে চোলাই মদগুলো তৈরি করা হয়েছিল। সেগুলো নৌপথে কণর্ফুলী নদীতে এনে সুবিধাজনক স্থানে খালাসের পরিকল্পনা করেছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা নৌকাসহ চোলাই মদগুলো জব্দ করেছি।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031