ঢাকা ওয়াসা বোর্ড আপাতত পানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।ড. গোলাম মোস্তফা জানান, ওয়াসা প্রতি বছর মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য করে পানির দাম নির্ধারণ করে।

১লা জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল, প্রতিটি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম আবাসিক ব্যবহারের জন্য ১৫ টাকা ১৮ পয়সা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ৪২ টাকা হবে। বর্তমানে আবাসিক ১৪ টাকা ৪৬ পয়সা ও বাণিজ্যিকে ৪০ টাকা রয়েছে। মঙ্গলবার বোর্ড সভায় নতুন দাম পাস হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে আমরা পানির দামের উপর পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দেইনি।

পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930