ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে আবর্জনা থেকে দৈনিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাঝারি প্রকল্প চট্টগ্রামে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতে তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা করেন। এ সময় মেয়র পাহাড়ের ক্ষয়রোধে পাহাড়ের ওপর বিশেষ ধরনের গাছের আচ্ছাদন দেওয়ার লক্ষ্যে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

মেয়র আশা করেন থাইল্যান্ডের মতো বাংলাদেশের বন্ধুপ্রতিম সব রাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031