পুলিশ সিটি করপোরেশনের টঙ্গীর রেল স্টেশন এলাকায় ভাই ভাই আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গাজীপুর ।

মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, টঙ্গীর রেল স্টেশন এলাকায় ভাই ভাই আবাসিক হোটেল থেকে থানায় খবর দেয়া হয় ওই হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই হোটেলে ৩য় তলায় তালাবন্ধ একটি কক্ষ থেকে শুক্রবার রাত ১২টার দিকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি, অর্ধগলিত মরদেহটি বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই হোটেলে তালাবন্ধ করে রাখে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930