পুলিশ যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যু হওয়া জামায়াতের ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে আটক করেছে । সোমবার রাতে মগবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সোর্স জানায়, রাতে আযমীকে তার ১১৯/২ মগবাজারের বাসা থেকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

এর আগে মুক্তিযুদ্ধে বাংলাদেশি শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আযমী। পরবর্তীতে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতীয় শহীদদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলে তোপের মুখে পড়েন তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031