বিধ্বস্ত শেডের ভেতর থেকে আরেকটি মরদেহের পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোর । অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার একমাস দুইদিন পর আজ বুধবার দুপুরে ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে মরদেহের মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। ওসি আবুল কালাম আজাদ বলেন, দুপুরে বিধ্বস্ত শেডের ভেতরে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ডিপোর কর্মীরা।

এ সময় তাঁরা ডিপোর লম্বা শেডের ভেতরে ধ্বংসস্তুপ সরানোর সময় একটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় দেখতে পান।

ডিপো কর্তৃপক্ষ বিষয়টি আমাদের অবহিত করলে আমরা ডিপোতে পৌঁছে পোড়া হাড়গোড়গুলো উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনের জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, উদ্ধার করা মাথার খুলি ও হাড়গোড়গুলো একটি মরদেহের বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ জুন শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর কাজ করার সময় রাসায়নিক ভর্তি একটি কনটেইনারের বিকট শব্দে বিস্ফোরণ হয়।এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ। সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৫০ জন মারা গেছেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31