১৪৩ জন গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবারও ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি। খবর বাংলানিউজের।

এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ৮৯২ জন। এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ২১ জন। ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31