দ্বিতীয় ধাপে ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন প্রাণঘাতি করোনা ভাইরাস ঠেকাতে কারাগারগুলোতে ভিড় কমাতে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে । তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের রোববারই মুক্তি দিতে ইতোমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছেছে বলে কারা-অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা মানবজমিনকে নিশ্চিত করেছেন। জানতে চাইলে
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান,  আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।
কারা সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র জানায়, শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। রোববারসহ দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এসব বন্দিদের মুক্তির সময় জরিমানার অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে।
জানা গেছে, তৃতীয় ধাপে যারা মুক্তি পাবেন, এরাই খুবই সামান্য অপরাধের দায়ে কারাবন্দি। কারও কারও বিচার শুরু হয়নি। দেশে ৬৮টি কারাগারে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে।
 কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি।

সেজন্য বন্দির চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031