আরেকজন উপদেষ্টা হোয়াইট হাউজ থেকে বরখাস্ত করা হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের । তিনি হলেন উপদেষ্টা সেবাস্তিয়ান গোরকা। হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি পদত্যাগ করেন নি। তবে এখন আর হোয়াইট হাউজে কাজ করেন না। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। কয়েকদিন আগেই পূর্বাভাস করা হয়েছিল, হোয়াইট হাউজে সাবেক স্ট্রাটেজিস্ট স্টিভেন ব্যাননকে বরখাস্ত করার পর তারই ঘনিষ্ঠ সেবাস্তিয়ান গোরকা রয়েছে পরবর্তী উৎখাতের তালিকায়। সেই পূর্বাভাষই সত্য হলো। হোয়াইট হাউজের এক বিবৃতিতে সেবাস্তিয়ান সম্পর্কে যে ইঙ্গিত দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত না বলা হলেও এটা বুঝে নেয়া যায়, তাকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের সঙ্গে তার বিরোধ চলছিল বলে রিপোর্টে বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে তিনি সন্তুষ্ট নন বলেও খবর বেরিয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930